1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে জন্য প্রাণ গেল ৩ জনের | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে জন্য প্রাণ গেল ৩ জনের

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫১ জন দেখেছেন
নিহত
নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিরোধপূর্ণ ১৮ শতক জমির জন্য লড়াই করে প্রাণ গেল দুই পক্ষের ৩ জনের। রবিবার ১১টারদিকে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্তোষপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ছিলাখানার হাইল্লাটারী গ্রামের আপন চাচাতো-জ্যেঠাত ভাই বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় ১ বছর আগে যৌথভাবে ১৮ শতক জমি কেনেন। এরপর এটি দখলে নেয় মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ।

এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও এর সমাধান হয়নি। সর্বশেষ রবিবার সকাল ১১ টায় আলতাফ হোসেন ও আজিজার রহমান লোকজন নিয়ে বিরোধপূর্ণ সে জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে মারা যায় মানিক উল্লাহ এর ছেলে এরশাদুল হক (৪২) ও খাদে হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০)।

হাসপাতালে নেয়ার পথে মারা যায় জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)। গুরুতর আহত হয় পনির উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (২৪), এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫)সহ আরো বেশ কয়েকজন। এদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২) বেগমকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। একাধিক আহত। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। আমিও যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )