1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশ সীমান্তে নতুন ডিজাইনের কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে ভাবছে ভারত | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ সীমান্তে নতুন ডিজাইনের কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে ভাবছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ জন দেখেছেন

বাংলাদেশ সীমান্তে নতুন ডিজাইনের কাঁটাতারের বেড়া স্থাপনের ব্যাপারে ভাবছে ভারত। রোববার (৩০ নভেম্বর) দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) অলোক কুমার চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের সঙ্গে ভারতের ৪ হাজা ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে ত্রিপুরা অংশে আছে ৮৫৬ কিলোমিটার সীমান্ত। বার্তাসংস্থা পিটিআইকে বিএসএফের এ কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশ-ভারত সীমান্তের বেশিরভাগ অংশের কাঁটাতারের বেড়াগুলোর মেয়াদ পেরিয়ে গেছে। ত্রিপুরায় অতিবৃষ্টি আন্তর্জাতিক সীমান্তের বেড়াকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা পুরোনো বেড়া সরিয়ে নতুন বেড়া স্থাপনের প্রক্রিয়ায় আছি।”

বিষয়টি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেছেন, “আমরা আশাবাদী, সীমান্ত ব্যবস্থা জোরদারে নতুন ডিজাইনের বেড়া নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।” এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে পরিস্থিতি ‘স্বাভাবিক’ আছে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ ও ভারতীয় সীমান্তবাহিনীর মধ্যে সম্পর্ক বেশ সৌহার্য্যপূর্ণ এবং সহযোগিতামূলক রয়েছে বলেও জানান অলোক কুমার চক্রবর্তী।

ভারতের মোট পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার মোট দৈর্ঘ্য ৪০৯৬ কিলোমিটার। এই পাঁচটি রাজ্য হলো—পশ্চিমবঙ্গ, যা ২ হাজার ২১৭ কি.মি সীমান্ত নিয়ে সবচেয়ে বেশি অংশ জুড়ে রয়েছে। এরপর রয়েছে ত্রিপুরা (৮৫৬ কিমি), মেঘালয় (৪৪৩ কিমি), মিজোরাম (৩১৮ কিমি), এবং সবশেষে আসাম (২৬২ কিমি)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )