1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ জন দেখেছেন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা তিন মাস পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করে। ভারত থেকে আমদানি বন্ধ ছিল তিন মাস ধরে। আজ বিকেলে আমদানিকারক রকি এন্টারপ্রাইজের ৩০ টনের একটি পেঁয়াজের চালান দেশে আসে। আমদানির খবর জানাজানি হতেই মোকামে দাম কমে যায়। ফলে খুচরা বাজারেও দামের কিছুটা হ্রাস দেখা গেছে।

ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর বাজারে কিছুটা স্বস্তি এনেছে। আরেক ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, স্থানীয় শুকনা পেঁয়াজ আগে প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ১০০ টাকায় নেমে এসেছে। আর মুড়িকাটা পাতা পেঁয়াজ আগে প্রতি কেজি ১০০ টাকা ছিল, এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে তা সীমিত পরিসরে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। তার অনুরোধ, পেঁয়াজ আমদানির আইপি (ইমপোর্ট পারমিট) আরও উন্মুক্ত করে দেওয়া হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )