1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার  শাহাদাৎ হোসেন। রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং মাদকের ভয়াবহতা রোধের ওপর গুরুত্বারোপ করেন। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ভূরুঙ্গামারীর উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।ভূরুঙ্গামারী উপজেলার উন্নয়নকে গতিশীল করতে তিনি সকল রাজনৈতিক দলসহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলা উদ্দিন মন্ডল, জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির  আজিজুর রহমান সরকার স্বপন, ব্যবসায়ী কাজী গোলাম মুস্তফা, এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন,  ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )