1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে সেনা বাহিনীর শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে সেনা বাহিনীর শীতবস্ত্র বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দূপূরে ভূরুঙ্গামারী কিশলয় বিদ্যা নিকেতন মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে ক্যাপ্টেন রাফসানের নেতৃত্বে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্হিত ছিলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল হক, পাইকের ছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, আন্ধারিঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, সদর ইউপির সদস্য আব্দুল লতিফ ও ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক রবিউল আলম লিটন প্রমুখ। উল্লেখ্য উপজেলার তিনটি ইউনিয়ন ভূরুঙ্গামারী সদর, আন্ধারিঝাড় ও পাইকেরছড়া ইউনিয়নের ১৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে চাল, ডাল, তেল, আটা ও কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )