1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে শহীদ ওসমান হাদীর খুনীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে শহীদ ওসমান হাদীর খুনীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ জন দেখেছেন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত‍্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সর্বস্তরের ছাত্র জনতা – সর্বদলীয় জুলাই ঐক্রের ব‍্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে ভূরুঙ্গামারী বাস স্টান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টান্ডে এসে  সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম -১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মাহফুজ কিরন, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মনিরুজ্জামান, বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামানও জুলাই যোদ্ধা মফিজুল হক প্রমুখ।

বক্তরা শহীদ হাদীর খুনীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )