1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ জন দেখেছেন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে থানা ক‍্যাম্পাসে অনুষ্ঠিত হয়।এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী -কচাকাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভুরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব  প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, জাতীয় নাগরিক পার্টি ভুরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক  মাহফুজুল ইসলাম কিরণ, ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির মো. আনোয়ার হোসেন, সোনাহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হোসেন ব্যাপারী। এসময় উপস্থিত ছিলেন পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার,আন্ধারীঝাড় ইউপি  চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ও চরভুরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মোঃ মানিক উদ্দিন।।

ওপেন হাউজ ডেতে বক্তরা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গি কার্যক্রম, সন্ত্রাসী কর্মকাণ্ড, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার বুলিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশকে সহযোগিতার আহবান জানান।

উপস্থিত সবাই একমত পোষণ করেন যে, পুলিশ ও স্থানীয় জনগণ একযোগে কাজ করলে অপরাধ ও সন্ত্রাসের সমস্যা কমানো সম্ভব। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পুলিশের সাথে মিলিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়তার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )