1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খালেদা জিয়ার মৃত্যুতে মধ্যপাড়া পাথর খনির জিটিসি'র মিলাদ মাহফিল | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে মধ্যপাড়া পাথর খনির জিটিসি’র মিলাদ মাহফিল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ জন দেখেছেন
oppo_0

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মধ্যপাড়া পাথর খনির  ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি’র উদ্যোগে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ মাগরিব সন্ধ্যায়  জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম জিটিসি এর জেনারেল ম্যানেজার জাবেদ সিদ্দিকীর নির্দেশনায় পাথর খনির প্রধান গেটে জিটিসি কর্তৃক নবনির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স এ কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয় এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে জিটিসির কর্মকর্তা-কর্মচারি, খনি শ্রমিক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা দিদারুল ইসলাম।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপাড়া পাথর খনির ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানির ট্রেষ্ট কনসোটিয়াম জিটিসি এর চেয়ারম্যান ডক্টর  সিরাজুল ইসলাম কাজী এবং জার্মানিয়া ট্রেস্ট কনসোটিয়াম ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড পরিবারবর্গ।

সেই সাথে জিটিসির জেনারেল ম্যানেজার জাবেদ সিদ্দিক নির্দেশে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সকল বিদেশিগণ কর্মবিরতী পালন করবে এবং বেগম খালেদা মৃত্যুতে আগামীকাল বুধবার মধ্যপাড়া পাথর খনি বন্ধ রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )