1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারী টু রংপুর সরাসরি বাস সার্ভিস উদ্বোধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারী টু রংপুর সরাসরি বাস সার্ভিস উদ্বোধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুর পর্যন্ত সরাসরি যাতায়াতের সুবিধার্থে (মেইল) বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালের দিকে ভূরুঙ্গামারী বাস টার্মিনাল থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা। দীর্ঘদিন থেকে সরাসরি (মেইল) বাস সার্ভিস চালু না থাকায় বিভাগীয় শহর রংপুর যাতায়াতের ক্ষেত্রে ভূরুঙ্গামারী উপজেলার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। এতে এই অঞ্চলের মানুষের অনেক সময় ও অর্থ অপচয় হতো।

উদ্বোধনকালে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি খায়রুল আলম, কুড়িগ্রাম জেলা বাস মনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি কাজী মুস্তফা, উত্তর ধরলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সভাপতি রবিউল আলম গামা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সহ পরিবহন সেক্টরের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রংপুরগামী যাত্রীরা জানান, সরাসরি (মেইল) বাস সার্ভিস চালু হওয়ায় দ্রুত বিভাগীয় শহর রংপুর যাতায়াত করা সম্ভব হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। উত্তর ধরলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সভাপতি রবিউল আলম গামা বলেন, ভূরুঙ্গামারী থেকে রংপুরের ভাড়া নির্ধারন করা হয়েছে ১৮০ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )