1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলাবিষয়ক সভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলাবিষয়ক সভা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৫ জানুয়ারি) উপজেলা পরিষদ সভা কক্ষে এই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের  সভাপতিত্বে সভায় নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা রোধ, সীমান্তে চোরাচালান বন্ধ ও মাদক নির্মূল সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন।

এতে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম,কুড়িগ্রাম জেলা জামায়াত ইসলামের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদা, সমাজসেবা অফিসার শামছুজ্জামান এনসিপির ভূরুঙ্গামারী সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের প্রচার সম্পাদাক রবিউল আলম লিটন  প্রমখ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )