1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ ঘোষণা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ ঘোষণা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ জন দেখেছেন

রাঙামাটিতে সংঘর্ষ চলাকালে পরিবহন ভাঙচুর এবং চালকদের মারধরের প্রতিবাদে শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য সবধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি পরিবহন মালিক সমিতি এ ঘোষণা দেয়।

রাঙামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ জানান, সংঘর্ষ চলাকালে তাদের অন্তত ১০টি ট্রাক ভাঙচুর করা হয়েছে ।

রাঙামাটি বাস মালিক সমিতির নেতা মঈনুদ্দীন সেলিম বলেন, রাঙামাটি শহরের কোট বিল্ডিং এলাকায় তাদের তিনটি বাস ভাঙচুর করেছে। এ ঘটনায় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে শনিবার থেকে রাঙামাটিতে সব প্রকার যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাঙামাটি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, আমাদের তিনটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। পাঁচজন চালককে মারধর করা হয়েছে। তারা এখন রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি আছে।

উল্লেখ্য, খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ পরিস্থিতিতে রাঙামাটিতে ১৪৪ ধারা বহাল রেখেছেন জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )