1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুর-৫ আসনে ২৭ হাজার ৩৮১ নতুন ভোটার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

দিনাজপুর-৫ আসনে ২৭ হাজার ৩৮১ নতুন ভোটার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ জন দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বতীপুর-ফুলবাড়ী দিনাজপুর-৫ সংসদীয় আসনে প্রথমবারের মতো নতুন ২৭ হাজার ৩৮১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। পার্বতীপুর-ফুলবাড়ী এই দুই উপজেলা নিয়ে দিনাজপুর-৫ আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন।

এই আসনে বর্তমানে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র তিনজন। এর মধ্যে রয়েছে পার্বতীপুরে ২ ও ফুলবাড়ীতে ১ জন হিজড়া। গত নির্বাচনেও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে যুক্ত হওয়া ভোটারদের মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৯২৭ জন এবং পুরুষ ভোটার ১৩ হাজার ৪৫৪ জন। নতুন ভোটার ২৭ হাজার ৩৮১ জন। ফলে, নতুন তালিকায় পুরুষের তুলনায় নারী ভোটার সংখ্যা বেশি।

এবিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসার শুভ কুমার সরকার বলেন, এ উপজেলায় একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোটার বেড়েছে ১৮ হাজার ৯৬৮ জন। হালনাগাদ তালিকায় বেড়ে দাঁড়িয়েছে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৬২ জন। এখানে ভোট কেন্দ্রের সংখ্যা ৮৯টি। অপরদিকে, এই আসনের ফুলবাড়ী উপজেলায় ১ পৌরসভা ও ৭টি ইউনিয়নে আগের নির্বাচনে ভোটার ছিলেন ১ লাখ ৫০ হাজার ৪১ জন। এবার ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। ফুলবাড়ী উপজেলায় ভোটার বেড়েছে ৮ হাজার ৪১৩ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ৫২টি। এই আসনে সবমিলে কেন্দ্র ১৪১ টা।

৯ জনের মনোনয়নপত্র বৈধ, ১ জনের বাতিল :- গত (৪ জানুয়ারী) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে (পার্বতীপুর-–ফুলবাড়ী) দিনাজপুর-৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ১০ জন মনোনয়ন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এসময় ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বৈধ ঘোষিত প্রার্থীরা বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, এনসিপির প্রার্থী ডা. আব্দুল আহাদ, জাতীয় পার্টির প্রার্থী কাজী আব্দুল গফুর, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কাদের চৌধুরী, এছাড়াও চারজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, এ,জেড,এম রেজওয়ানুল হক, এস এম জাকারিয়া বাচ্চু, হয়রত আলী বেলাল এবং রুস্তম আলী। অপরদিকে আমজনতা পার্টির প্রার্থী ইব্রাহীম খলিলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )