1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন বাবুল আক্তার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন বাবুল আক্তার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ জন দেখেছেন
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, সততা ও কার্যকর পদক্ষেপের স্বীকৃতি স্মরুপ এবছর তাঁকে

জেলার শ্রেষ্ট অধ‍্যক্ষ নিবাচিত করা হয়। এর আগে তিনি টানা ছয় বার ভূরুঙ্গামারী উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন । এছাড়াও তাঁর নেতৃত্বে সোনাহাট ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে পরিক্ষার ফলাফলে ৯ বার প্রথম এবং জেলা পর্যায়ে একবার প্রথম স্থান অর্জন করেছে। বর্তমানে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়টি ‘চরের বাতিঘর’ হিসাবে খ্যতি লাভ করেছে।

দুধকুমার নদী বেষ্টিত বঙ্গ সোনাহাট ইউনিয়নের সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই অঞ্চলের শিক্ষার উন্নয়নে ১৯৯৯ সালে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সোনাহাট মহাবিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ বাবুল আক্তার অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কলেজ প্রতিষ্ঠার আগে তিনি প্রায় দুই বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং পাঁচ বছর একটি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

একাডেমিক রেজাল্ট উন্নয়ন, পরিচ্ছন্ন ক্যাম্পাস, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠদানের সুযোগ, চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ, গ্রামের মেয়েদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়মিত হোম ভিজিটের মতো উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে তিনি বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সম্মিলিত শিক্ষক পরিষদের উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে তাঁর এই স্বীকৃতি চর ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে তাঁর নেওয়া উদ্যোগগুলোকে পুরো জেলায় অনুকরণীয় করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )