1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ জন দেখেছেন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে আহত প্রধান শিক্ষক ১১ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা নিশ্চিত করেছেন।

নিহত প্রধান শিক্ষকের নাম মো. আব্দুল লতিফ সরকার। তিনি ফুলবাড়ী উপজেলার পশ্চিম নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভাঙ্গামোড় ইউনিয়নের পশ্চিম নগরাজপুর গ্রামের মৃত পল্লী চিকিৎসক তবারক আলীর ছেলে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও শিক্ষক সহকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে এক শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গত ১৫ জানুয়ারী সকালে নিজ প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক আব্দুল লতিফ সরকার উপজেলায় একটি মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণ করার জন্য মোটরসাইকেল যোগে রহনা দেন। ফুলবাড়ী আসার আগে খরিবাড়ী এলাকায় এসে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়।

পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকায় ডাক্তার দেখানোর পর রংপুর প্রাইম মেডিকেল কলেজ থেকে ভর্তি করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা রাণী রায় প্রধান শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )