সোমবার (২ ফ্রেব্রুয়ারী) বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জামায়াত জোটের প্রার্থীকে নিয়ে তিনি বলেন, শাপলা কলি এখনও কলি আছে। ফোটে নাই। তাতেই তাদের দুর্গন্ধ বের হয়েছে। তাদের আমীর বেহেশতের টিকিট বিক্রি করছে।
যেসব নারী বাইরে কাজ করে তারা নাকি খারাপ কাজ করে। জঘন্য কথা। বলেন, একজন নতুন প্রার্থী হয়েছে। তাকে আপনারা চেনেন না। অপরিচিত লোককে ভোট দেবেন না। সঠিক সময় সঠিক মানুষ বেচে নেয়াই মুল কাজ।
সাবেক এ উপমনন্ত্রী বলেন, তারেক রহমানের চেয়ে বড় নেতা বাংলাদেশে নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
সরকার হবে সোহেলের দল (বিএনপি)। অন্য লোক এমপি হলে লাভ হবেনা। এছাড়াও বলেন, লাঙ্গল কোন দল হলো ভাই। এটার কোন ইঞ্জিন নাই। দোসরদের সাথে জোট করেছিল তারা। তারা এখন কাঁদে। তাদের ভোট চাওয়ার অধিকার নাই। তিস্তা নিয়ে বলেন, বিশ্বকে কাপিয়েছি আমরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানকার মানুষ বাড়ীতে গরম ভাত খেয়ে তিস্তার পাড়ে কারখানায় কাজ করবেন।
জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমাম মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম ২- (কুড়িগ্রাম সদর-রাজারহাট-ফুলবাড়ী) আসনের এমপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ফুলবাড়ী উপজেলা সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আব্দুল মান্নান মুকুলসহ অনেকে।
সভায় নদী ভাঙ্গন রোধসহ রাস্তাঘাটের উন্নয়ন গুরুত্ব দিয়ে সন্তাস, চাদাঁবাদী ও মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন তিনি। দলমত নির্বিশেষে সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের দেশ গড়ার আহবান জানান।