1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরের উন্নয়নে আপনাদের সবার সহযোগিতা চাই: কামরুজ্জামান | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

পার্বতীপুরের উন্নয়নে আপনাদের সবার সহযোগিতা চাই: কামরুজ্জামান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৫ জন দেখেছেন
oppo_0
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান- এর ব্যক্তিগত আইন উপদেষ্টা ধানের শীষ প্রার্থী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান বলেছেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি পার্বতীপুরের জন্য উন্নয়ন করতে চাই।

বৃটিশ আমলের দেশের বৃহৎ রেল জংশন পার্বতীপুর স্টেশনে আধুনিকায়ন করতে চাই, এখানে কৃষিভিত্তিক শিল্প স্থাপন, আইটি ট্রেনিং সেন্টার চালু করে কৃষক ও যুবকদের কাজের সংস্থানের মাধ্যমে আয় বাড়াতে চাই। মেয়েদের নার্সিং ট্রেনিং দিয়ে দেশে বিদেশে চাকরি করে স্বনির্ভর করতে চাই। দক্ষ শ্রমিক তৈরি করে সরকারিভাবে বিদেশে চাকরির সুযোগ করে দিতে চাই। বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া পাথর খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রে বেকারের চাকরির ব্যবস্থা করা হবে।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে পার্বতীপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক শাখার উদ্যোগে
পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। তিন আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা নির্বাচিত হলে প্রথমেই মায়ের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে।

পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান বক্তা হিসেবে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু, প্রধান মেহমান দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বকতিয়ার আহমেদ কচি,
ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ,
পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার, সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম ও পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান (সিয়াম) প্রমুখ। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )