1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
'স্বাধীনতার যুদ্ধে একটি দলকে কখনও আমরা পাশে পাইনি, যারা শুধু স্বাধীনতার যুদ্ধে বিরোধীতা করেছে' | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

‘স্বাধীনতার যুদ্ধে একটি দলকে কখনও আমরা পাশে পাইনি, যারা শুধু স্বাধীনতার যুদ্ধে বিরোধীতা করেছে’

রৌমারি (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ জন দেখেছেন

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী আজিজুর রহমান বলেছেন, স্বাধীনতার যুদ্ধে একটি দলকে কখনও আমরা পাশে পাইনি। যারা শুধু স্বাধীনতার যুদ্ধে বিরোধীতা করেছে। স্বাধীনতার যুদ্ধের সাথে বেইমানি করেছে।

আমাদের দেশের মানুষের, মা-বোনদের ইজ্জতের হানি করেছে। তারা শুধু বিরোধিতা করেছে। শুক্রবার রাতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমড়ভাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রার্থী আজিজুর আরও বলেন, ১৭ বছরের আন্দোলনেও তাদেরকে কিন্তু আমরা পাশে পাইনি। আজকে কিন্তু তারা বড় বড় বুলি দিয়ে বেড়াচ্ছে। এটা সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে।

বিএনপির নির্বাচনী জনসভায় রৌমারীর যাদুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে বক্তব্য দেন, রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রাজীবপুর উপজেলা বিএনপির আহবায়ক মোখলেছুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ প্রমুখ।
নির্বাচনী জনসভাটি সঞ্চালনা করেন রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )