1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১৬ বছর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে: তারেক রহমান | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

১৬ বছর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে: তারেক রহমান

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ জন দেখেছেন

গত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর শ্যামলী মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক এ কথা বলেন। তারেক রহমান বলেন, ভোটাধিকার পেতে মানুষ ১৬ বছরে জীবন দিয়েছে। বহু মানুষ পঙ্গুত্ববরণ করেছে। হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছে। আমরা তাদের এ আত্মত্যাগকে অস্বীকার করতে পারি না।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে কোনো জায়গায় কাজ হয়নি। শুধু মেগা প্রজেক্ট হয়েছে। দুর্নীতি হয়েছে। বিএনপি জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়। এজন্য অনেকগুলো পরিকল্পনা নিয়েছে বিএনপি। জয়ী হয়ে সরকার গঠন করলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

628413454_1543073240517444_2764051647438798529_n

 

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শুধু নারীদের শিক্ষিত করবে না। তাদের কর্মসংস্থান সৃষ্টি করে আত্মনির্ভরশীল করতে চায় বিএনপি। দেশের প্রত্যেকটি পরিবারকে সাবলম্বী করতে চায়। একদিন এভাবে পুরো দেশের মানুষ সাবলম্বী হবে।

কৃষক ও কৃষি নিয়ে তারেক বলেন, আমরা কৃষকের মেরুদণ্ড মজবুত করতে চাই। এজন্য বিএনপি সরকার গঠন করলে কৃষকরা কৃষি কার্ড হাতে পাবেন, যার মাধ্যমে বিনা সুদে সার ও কিটনাশক পাবেন তারা। এছাড়াও তাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ বিএনপি ক্ষমতায় গেলে মওকুফ করা হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর দেখেছি যে দেশের মধ্যে কতগুলো মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করা হয়েছে। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এলাকার উন্নয়ন হয়নি। এলাকার ভাগ্যের পরিবর্তন হয়নি। যদি এলাকার ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতো যদি এলাকার উন্নয়ন হতো তাহলে আজকে এই যে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ তার বক্তব্যে এই এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে যেই কথাগুলো বলেছে সেই সমস্যাগুলো তো থাকার কথা ছিল না। সমস্যাগুলো আছে বলেই প্রমাণিত হয় যে গত ১৬ বছর এই দেশে শুধু ঢাকা-১৩ নয়, বাংলাদেশের কোন অঞ্চলে কোন কাজ হয়নি। শুধু কি কাজ হয়েছে? মেগা প্রজেক্ট হয়েছে, কোথায় দুর্নীতি করা যায় সেভাবে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, আগামী ১২ তারিখের যে নির্বাচন সেটাকে আমাদেরকে অর্থবহ করতে হবে, যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ এই পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশের মানুষকে এই সুযোগ তৈরি করে দিয়েছে, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। কি সেই সুযোগ? এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করতে হবে। কি কাজ সেটা? এই দেশের পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। এই দেশের ভাগ্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে হবে।

তারেক তার বক্তব্যের শুরুতে উপস্থিত লোজনের উদ্দেশে বলেন, আপনার রাজনৈতিক অধিকার আপনি প্রয়োগ করবেন। কিন্তু গত ১৬ বছর ধরে এই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। গত ১৬ বছর ধরে দেশে তথাকথিত কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আপনারা কি সে নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন? পারেননি আপনারা। এই যে এখন নির্ভয়ে আপনি নিজের কথাটি বলতে পারেন এর জন্য বহু মানুষ গত ১৬ বছরে প্রাণ দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে।

তারেক বলেন, ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ক্ষমতা ধরে রাখার জন্য স্বৈরাচার সরকার ১৪০০ মানুষকে হত্যা করেছে, ২০ হাজারের মতো মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে, হাজারের উপরে মানুষ অন্ধত্ব বরণ করেছে। গত ১৬ বছরে হাজারো হাজারে মানুষ নিজের জীবন ত্যাগ করেছে, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই যে তাদের এই আত্মত্যাগ আমরা বৃধা যেতে দিতে পারি না।

নারীদের ভাগ্য উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরে তারেক বলেন, বাংলাদেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি। এই ২০ কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে আজ নারী। আমরা যদি এই মা বোনদেরকে দেশের ভাগ্যের পরিবর্তনে উন্নয়নের রাজনীতির সঙ্গে যদি সম্পৃক্ত না করি তাহলে কোনোভাবেই দেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা প্রথম ক্লাস থেকে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস পর্যন্ত উনি বিনামূল্যের ব্যবস্থা করেছে। সেই বোনেরা সেই মেয়েরা আজ শিক্ষিত। হয়েছে। আজ আমরা আমাদের দেশের নারীরা ছেলেদের মতন সমান সমানভাবে শিক্ষিত কিন্তু শুধু শিক্ষিত হলে চলবে না আগামী দিনে গত বিএনপি সরকার গঠন করলে এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।

বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পনার কথা মনে করিয়ে তারেক বলেন, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেকগুলো পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যেই পরিকল্পনাগুলো ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো। আপনারা যদি ধানের শীষকে বিজয়ী করেন বিএনপি আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। আমরা সেই কাজগুলো করতে চাই যে কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব। আমরা এমন কোনো কাজ করতে চাই না, এমন কোনো কাজের প্রতিশ্রুতিও আমরা দিতে চাই না, যা মানুষের পক্ষে সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )