


দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বহিস্কৃত বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্বতন্ত্র প্রার্থী (তালা মার্কা) এ জেড এম রেজওয়ানুল হক নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থীকে ৪ হাজার ৭০২ ভোটে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বেসরকারিভাবে আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক কে বিজয়ী ঘোষণা করেন। এ আসনের ১৪১টি কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের ফলাফলে এ জেড এম রেজওয়ানুল হক পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট (এনসিপি) শাপলা কলির প্রার্থী মো. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাভ ৮ হাজার ৯৪৮ ভোট। এই আসনে ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট হলো ৪ লাখ ৭৭হাজার ৫১৬ জন। এরমধ্যে
ভোটার নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ আসনে সারাদিন উৎসবমুখর ভোট হয়েছে। ভোটার উপস্থিতিও ছিল ব্যাপক।