


পঞ্চগড়-রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সাথে মাহিন্দ্রা ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পোনে ১২ টার দিকে পার্বতীপুর-দিনাজপুর রেলপথে নামাপাড়া-ভূতপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গ্রামাবসি সূত্রে জানা যায়, রেললাইন অতিক্রমের সময় মাহিন্দ্রা ট্রাক্টরটি ট্রেনের সামনে পড়ে গেলে মুহূর্তেই সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। রেললাইন থেকে ছিটকে পড়ে ইরিবোরো জমিতে। তবে, এ দুর্ঘটনায় চালক অক্ষত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদশন করে।
তবে, এ ঘটনায় বড় ধরনের দূর্ঘটনা রক্ষা পায় বাংলা বান্ধা ট্রেনের শত শত যাত্রী।