1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
একজন চিকিৎসককে তার কর্মস্থলে তিন বছর থাকতে হবে: ড. আতিক মুজাহিদ  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

একজন চিকিৎসককে তার কর্মস্থলে তিন বছর থাকতে হবে: ড. আতিক মুজাহিদ 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ জন দেখেছেন
সংসদ সদস্য ড.আতিক মুজাহিদ বলেছেন, দেশের উত্তরের জেলা কুড়িগ্রামকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা পিছিয়ে পরা নই। আসুন সবাই মিলে কুড়িগ্রাম জেলাটাকে সাঁজিয়ে তুলি। আসুন আমরা একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন কুড়িগ্রাম জেলাকে রুপান্তর করি। এ সময় তিনি স্বাস্থ্য সেবার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেন, অবশ্যই একজন চিকিৎসককে তার কর্মস্থলে কমপক্ষে তিন বছর থাকতে হবে।
সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের সকল প্রধানদের নিয়ে মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের কাছে এ সব কথা তুলে ধরেন।
এরআগে সংসদ সদস্য সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার  (ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে মত বিনিময় সভায় অংশ নেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক ও জাতীয় নাগরিক কমিটি (এসপি) ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক ফেরদৌস লাভলুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভবনা তুলে ধরেন মতবিনিময় সভায়।
একই দিনে বিকাল ৫ ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ডিএস দাখিল মাদরাসায় এক ইফতার পাটি উপলক্ষে এক আলোচনা সভায় অংশ দেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার পাটির সভাপতিত্ব করেন নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতে আমীর সামচুল হুদা বাবুল মাষ্টার। ওই ইফতার পাটিতে ৯ ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ১০ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর যুগ্ম আহবায়ক কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী-২ আসনে ড. আতিক মুজাহিদ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )