1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দক্ষিণ এশিয়ার দেশগুলোয় কেন্দ্রীয় ব্যাংকের লাগাম যাদের হাতে | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ার দেশগুলোয় কেন্দ্রীয় ব্যাংকের লাগাম যাদের হাতে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ জন দেখেছেন

কেন্দ্রীয় ব্যাংক একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যার প্রধান দায়িত্ব হলো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা ও নীতি নির্ধারণ। এক্ষেত্রে অন্যতম দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির প্রধান। যিনি গভর্নর হিসেবে পরিচিত। নিচে সার্কভুক্ত দেশগুলোর গভর্নরদের পরিচিতি তুলে ধরা হলো।

ভারত
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। এটির গভর্নরের নাম সঞ্জয় মালহোত্রা। যিনি ২০২৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
সঞ্জয় মালহোত্রা ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস কর্মকর্তা। তিনি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ২৬তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন।
তিনি আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গভর্নর হওয়ার আগে তিনি ভারতের রাজস্ব সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিকসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

পাকিস্তান
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম স্টেট ব্যাংক অব পাকিস্তান। এটির বর্তমান গভর্নরের নাম জামিল আহমদ। তিনি ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
জামিল আহমদ একজন পেশাদার কেন্দ্রীয় ব্যাংকার। মুদ্রানীতি, ট্রেজারি ও ব্যাংক তদারকিতে তার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
তিনি এসবিপিতে ডেপুটি গভর্নরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক এবং আন্তর্জাতিক ব্যাংকিং মান নির্ধারণকারী বাসেল কমিটিতেও কাজ করেছেন।

শ্রীলঙ্কা
সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন ড. পি. নন্দলাল বিরাসিংহে। তিনি নিয়োগ পান ২০২২ সালের জুলাইতে।
ড. পি. নন্দলাল বিরাসিংহে একজন অর্থনীতিবিদ। তিনি এর আগে সিনিয়র ডেপুটি গভর্নর এবং আইএমএফ-এ বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশের তীব্র অর্থনৈতিক সংকট মোকাবিলায় তাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়।

নেপাল
নেপালের কেন্দ্রীয় ব্যাংকের নাম নেপাল রাষ্ট্র ব্যাংক। এটির গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন ড. বিশ্ব নাথ পৌডেল। তিনি নিয়োগ পান ২০২৫ সালের মে মাসে। ড. বিশ্ব নাথ পৌডেল নেপাল রাষ্ট্র ব্যাংকের ১৮তম গভর্নর হিসেবে নিয়োগ পান।
তিনি এর আগে জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।

ভুটান
ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের নাম রয়েল মনিটারি অথরিটি অব ভুটান। এটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন দাশো ইয়াংচেন।
তিনি ২০১৬ সাল থেকে ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সালে পুনর্নিয়োগ পান। ২০০১ সালে গবেষণা ও পরিসংখ্যান বিভাগে কর্মজীবন শুরু করেন। মুদ্রানীতি ও সামষ্টিক অর্থনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

মালদ্বীপ
মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের নাম মালদ্বীপ মনিটারি অথোরিটি। এটির গভর্নর আহমেদ মুনাওয়ার। তিনি দেশটির সাবেক অর্থমন্ত্রী।

মিয়ানমার
দাউ থান থান সোয়ে মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নর। তাকে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল নিয়োগ দেয়। এর আগে তিনি ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )