1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

পার্বতীপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ জন দেখেছেন

পার্বতীপুর উপজেলার এক কৃষকের জমিতে ইয়াবা বিক্রির সময় পুলিশের অভিযানে ৬২ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং ২৩, ২৬/২/২০২৬) মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার রাত পোনে ১১টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনৈক মোজা এর নিচু জমির মধ্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময়ে হাত নাতে আটক করে ভবানীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। ধৃত আমজাদ হোসেন (৪৫) হাবড়া ইউনিয়নের পিরোজপুর তাতীপাড়া গ্রামের আমিনুল ইসলাম ছেলে।

এ ব্যাপারে পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: নজরুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি পিরোজপুর গ্রামের জনৈক মোজা এর নিচু জমির মধ্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এক ব্যবসায়ীরা বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে আমজাদ হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৬২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। এর আগে জুয়া আইনে তার বিরুদ্ধে মামলা ছিল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )