1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাকিস্তান-আফগানিস্তান, কার সামরিক শক্তি কেমন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

পাকিস্তান-আফগানিস্তান, কার সামরিক শক্তি কেমন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ জন দেখেছেন

দীর্ঘদিনের উত্তেজনার পর আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সেনাদের ওপর হামলা চালায়। এরপর পাকিস্তান আফগানদের ওপর বিমান হামলা শুরু করে। তবে আফগানিস্তানের কোনো বিমান না থাকায় তারা ‘পুরোনো পদ্ধতিতে’ লড়াই করছে।

পাকিস্তান ও আফগানিস্তান কার সামরিক শক্তি কেমন?
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পাকিস্তানের সেনা রয়েছে ৬ লাখ ৬০ হাজার। অপরদিকে আফগানিস্তানের সেনা আছে ১ লাখ ৭২ হাজার। পাকিস্তানের রয়েছে অন্তত ছয় হাজার সাঁজোয়া যান। এর পাশাপাশি আছে ৪ হাজার ৬০০ কামান। অপরদিকে আফগানিস্তানের কিছু সংখ্যক সাঁজোয়া যান আছে। যেগুলোর বেশিরভাগ আবার পুরোনো সোভিয়েত আমলের। তবে তাদের ঠিক কতগুলো সাজোঁয়া যান আছে সেটি নিশ্চিত নয়।

আকাশ শক্তি
পাকিস্তানের আছে ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টি হেলিকপ্টার। অপরদিকে আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই। কিন্তু তাদের কাছে আছে কিছু পুরোনো বিমান ও হেলিকপ্টার। এগুলো কতটা সক্রিয় আছে সেটি অস্পষ্ট।

পারমাণবিক শক্তি
পাকিস্তান একটি পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ। তাদের কাছে ১৭০টি পারমাণবিক ওয়ারহেড বা অস্ত্র আছে। অপরদিকে আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )