


ঢাকায় বসবাসরত দিনাজপুরের পার্বতীপুরবাসীদের সংগঠন পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ঢাকা মোহাম্মদপুর এলাকায় ১৭তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরস্থ অনফায়ার থাই চাইনিজ ইন্ডিয়ান রেস্টুরেন্টে পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এই ইফতার মাহফিলের আয়োজন করে।
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসক মোসাদ্দেক হোসেন, বাংলাদেশ রেলওয়ে সাবেক অতিরিক্ত মহাপরিচালক আনোয়ারুল কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: তোজাম্মেল হক, মাইক্রো ফাইবার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সরদার রশিদ আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক ফজলুল হক, অবসরপ্রাপ্ত জর্জ আবু সাইদ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্সের ডিএমডি নুর আলম সরদার, যুগ্ম সচিব রফিকুল হাসান, অবসরপ্রাপ্ত উপসচিব আখতার হোসেন, পার্বতীপুর ইসলাম ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক ডা. মো. মোফাক্ষারুল ইসলাম, সাবেক ব্যাংকার শাহ আলম, চিকিৎসক রনদা প্রসাদ রায়, জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এটিএম শরিফুল আলম, ঢাকা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান, আসাদুজ্জামান শামিম, সংগঠক নুরুল হুদা বাবু, ইউসিবি ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ, হক ফ্যামিলি মার্টের স্বত্বাধিকারী মিথুন হক, ব্যবসায়ী নেতা রুবায়েত কবির রুপক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরোজ আহমেদ রনি, সাবেক নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, সংগঠনের শহিদ্দুজ্জামান শিমুল ও তারেক চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ রেলওয়ে সাবেক অতিরিক্ত মহাপরিচালক আনোয়ারুল কবির বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে সংগঠনটি ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে সদস্যদের একত্রে রাখছে। ঢাকায় থেকেও এলাকার মানুষের মধ্যে যোগাযোগ ও সহমর্মিতা ধরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবসরপ্রাপ্ত জর্জ আবু সাইদ বলেন, প্রতিবছর এই মিলন মেলা অব্যাহত রেখে চলেছে এই সংগঠন। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন।
পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আহ্বায়ক এটিএম তরিকুল ইসলাম বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে সংগঠনটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে আসছে। সম্মানীত সদস্যদের সম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। এ আয়োজন সফল করার লক্ষ্য অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।