


দিনাজপুরের ঘোড়াঘাটে গভীর রাতে একটি কীটনাশকের দোকানে দুুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার আবিরেপাড়া এলাকার ভিক্ষুর মোড়ে অবস্থিত শাহিন ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে এই দুুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
দোকানের মালিক আবিরের পাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মো.শাহিনের সাথে কথা হলে তিনি বলেন, রাত আনুমানিক ১০ টায় তিনি দোকান বন্ধ কওে বাড়ি চলে যান। সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা অবস্থায় দেখে হতবাক হয়ে যান। পরে দোকানে প্রবেশ করে দেখতে পান দোকান প্রায় খালি। তিনি জানান, দোকানে বিভিন্ন কোম্পানির প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার কীটনাশক ও কৃষিপণ্য ছিল। যার প্রায় সবই ডাকাতরা নিয়ে গেছে।
রাস্তার পাশে বিদ্যুৎ খুঁটিতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকাওে ট্রাকে করে ৬ থেকে ৭ জনের একটি দল দোকানের সামনে এসে দাঁড়ায়। দ্রুত দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বস্তায় ভরে দোকানের কীটনাশক ও কৃষি সামগ্রী ট্রাকে কওে নিয়ে যায়। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদেও মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ঘোড়া ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তার পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুতই দোষিদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।