


দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) কর্তৃক পরিচালিত “সমান আওয়াজ” প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় ঐ সংস্থার য়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজ আওয়াজ প্রকল্পের সমন্বয়কারী মারিয়া সরকার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, বিশেষ হিসেবে উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিন্টু দে, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, সমাজ আওয়াজ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার প্রমুখ বক্তব্য দেন।
প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকার বলেন- প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ও ধর্মীয় সংখ্যালঘু নারীদের নেতৃত্বের অবস্থানে উন্নীত করা, নারীদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পরিবার, কমিউনিটির সদস্যবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থামূহের সমর্থন জোরদার করাসহ জীবন মান উন্নয়নে আগামী ৩ বছর সংস্থাটি দুই উপজেলা কাজ করবে। নবাবগঞ্জ ও ফুলবাড়ী এ প্রকল্পের আওতায় ১০ হাজার উপকারভোগী সুবিধা পাবেন।