1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে পৌর মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দেন এজেডএম মেনহাজুল হক | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

পার্বতীপুরে পৌর মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দেন এজেডএম মেনহাজুল হক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২৫ জন দেখেছেন

দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক বলেছেন, এ সরকার জনগনের সরকার। আমরা কোন খারাপ কাজকে প্রশ্রয় দিবো না। আমাদের নেতাদেরও বলবো জনগনের সাথে থাকেন। জনগনের বিপদে আপদে পাশে থাকেন।

গরীব অসহায় মানুষজনের বিপদে পাশে থাকবেন। আমাদের সমাজের সকলকে প্রতিজ্ঞা করতে হবে, যে আমরা কোন অন্যায় করতে দিবো না কাউকে। আমরা সকলে মিলে সমাজের পরিবর্তন ঘটাবো। আপনারা এই বিএনপি সরকারকে সহায়তা করবেন। রবিবার (৮ মার্চ) পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ইফতার ও দোয়া মাহফিলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দেন
সাবেক পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক। এসময় উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে
পৌরবাসীর উদ্দেশ্যে এজেডএম মেনহাজুল হক বলেন, পার্বতীপুরকে একটি আধুনিক,পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ এবং পার্বতীপুর পৌরবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভাপতিত্ব করেন, পার্বতীপুর পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সোহেল মারুফ স্বপন প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আশ পাশের এলাকার কয়েকশ মানুষজন অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )