1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে রাতের আঁধারে মাটি কাটায় জরিমানা ২ লাখ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

উলিপুরে রাতের আঁধারে মাটি কাটায় জরিমানা ২ লাখ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭১ জন দেখেছেন
Oplus_131072

কুড়িগ্রামের উলিপুরে রাতের আঁধারে অনুমতি ছাড়া অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে আনিসুর রহমান (২৯) নামে একজনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

 

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে কুড়িগ্রাম সদরের টগরাই হাট এলাকার আনিসুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি কাটা ও বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )