1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে চার বাংলাদেশি নিহত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে চার বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮১ জন দেখেছেন
যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, চারজনের মধ্যে একজন বাহরাইন, একজন দুবাই এবং দুজন সৌদি আরবে নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহম্মেদ আলীর মরদেহ গ্রহণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত হন আহম্মেদ আলী।

 

মো. নুরুল হক বলেন, মধ্যপ্রাচ্যে সংকট শুরু হওয়ার পর থেকে ফ্লাইট স্থগিত রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন, যাতে আটকে পড়া যাত্রীদের আবাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।

প্রতিমন্ত্রী আরও জানান, আমরা সৌদি আরবে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানিয়েছি এবং সহায়তা প্রদানে আশ্বস্ত করেছি।নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থাও চলছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তাদের পাশে দাঁড়াতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

এমএইচআর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )