1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইরানের তেল লুট করতে চায় যুক্তরাষ্ট্র: বাঘেই | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ইরানের তেল লুট করতে চায় যুক্তরাষ্ট্র: বাঘেই

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৩ জন দেখেছেন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বধীন যুক্তরাষ্ট্র চলামান যুদ্ধের মাধ্যমে ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) উদ্দেশ্য স্পষ্ট, তাদের লক্ষ্যও বেশ স্পষ্ট- তারা আমাদের দেশকে বিভক্ত করে আমাদের তেল সম্পদ অবৈধভাবে দখল করা… তাদের উদ্দেশ্য হল আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, আমাদের জনগণকে পরাজিত করা এবং আমাদের মানবতাকে দুর্বল করা।’

ইরানের নতুন সর্বোচ্চ নেতা যে-ই হোন— তাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে— মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে বাঘেই বলেন, ‘আমাদের জনগণের ইচ্ছা ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে’।
তিনি আরও অভিযোগ করেন, ইরানের ওপর হামলার আগে চলমান কূটনৈতিক আলোচনাকে বিপর্যস্ত করেছিল যুক্তরাষ্ট্র।
বাঘেই বলেন, ‘আমরা যখন পুরোপুরি কূটনৈতিক আলোচনায় নিযুক্ত ছিলাম, তখন তারা যুদ্ধ শুরু করেছিল, অতএব, আমরা … আমাদের দেশকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছি। ইরানি জনগণ তাদের মাতৃভূমি রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত’।
সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )