1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮১ জন দেখেছেন

মার্কিন বাহিনী যদি খার্গ দ্বীপে ইরানের জ্বালানি তেল অবকাঠামো এবং স্থাপনাগুলোতে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যে সক্রিয় সব মার্কিন তেল কোম্পানি এবং সেসবের সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপে’ পরিণত করার হুমকি দিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে। দেশটির দুই সংবাদমাধ্যম ফার্স এবং তাসনিম নিউজ

শনিবার সেই বিবৃতি প্রচারও করেছে। গত শুক্রবার ইরানের বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। সেই অভিযানের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেছেন, “আমি দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে ইরান, কিংবা অন্য কেউ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা দেয়, আমি অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।” ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর মধ্যপ্রাচ্যে বাণিজ্যরত মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলো লক্ষ্য করে হামলার হুমকি দেয় আইআরজিসি।

উল্লেখ্য, পারস্য উপসাগরের ইরানের উপকূল থেকে ২৬ কিলোমিটার এবং হরমুজ প্রণালি থেকে ৪৮৩ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত ৫ বর্গমাইল আয়তনের খার্গ দ্বীপ ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’ এবং জ্বালানি বাণিজ্যের ‘প্রাণ’ হিসেবে পরিচিত। দেশটির ৯০ শতাংশ অপরিশোধিত তেল এবং তরল গ্যাসের চালান এই দ্বীপ থেকেই বহির্বিশ্বে যায়। কৌশলগতভাবেও এ দ্বীপটি খুব গুরুত্বপূর্ণ।

সূত্র : বিবিসি

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )