1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

নবাবগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ জন দেখেছেন
দিনাজপুরে নবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল কাদের, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভিন আক্তার, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল অফিসার নুরুল ইসলাম, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম, ওবায়দুর ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলার সকল পুজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এবারে উপজেলায় মোট ৫৮টি পুজা মন্ডবে শারর্দীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )