1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি | দৈনিক সকালের বাণী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

রংপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩২১ জন দেখেছেন

রংপুরে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান।

ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম দৈনিক আমাদের সময় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্টের রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। অপরদিকে অভিযুক্ত কিশোর গ্যাং নেতা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মালডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের সন্তান আহসান হাবীব নীরব (১৯)।

সে একটি বেসরকারি কলেজে অধ্যয়নের সুবাদে দীর্ঘ দুই বছর থেকে রংপুর নগরীতে অবস্থান করছে। ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম জানান, সাম্প্রতি মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করি ও বর্তমানে রংপুর বিভাগের ভারতীয় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান সম্পর্কিত একটি প্রতিবেদন নিয়ে কাজ করেছি। এই ২ টি প্রতিবেদনকে ঘিরে অনেকেই আমার উপর ক্ষিপ্ত ছিলো।

গত ১ এপ্রিল সন্ধ্যাবেলা অভিযুক্ত নীরবের নাম্বার থেকে প্রথমে আমার ব্যক্তিগত নাম্বারে কল দেওয়া হয়। সেসময়ে আমি মোটরসাইকেল ড্রাইভিং করায় মুঠোফোন রিসিভ করতে না পারায় আমার মা এর নাম্বারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে আমাকে মারধর করাসহ জীবননাশের হুমকি প্রদান করা হয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )