1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার প্লাটিনাম জুবিলি উদযাপন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার প্লাটিনাম জুবিলি উদযাপন

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৫৫ জন দেখেছেন
“পুরনো স্মৃতি, হারানো দিন, বন্ধুত্ব থাকুক চিরদিন”- এই প্রতিপাদ‍্যকে ধারন করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম জুবিলি উদযাপন করা হয়েছে। প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির আয়োজনে রবিবার (২২ মার্চ) বিভিন্ন কর্মসূচীর মধ‍্য দিয়ে দিনব্যাপি পালিত হয়। সকালে মাদ্রাসা মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দুপুরে মাদ্রাসা মাঠে আলোচনা সভা,  মাদ্রাসার সাবেক শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও দাতা সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিকালে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসাইনের  সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক শিক্ষার্থী বিএডিসির অবসর প্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী ও মনিরুজ্জামান মনির প্রমূখ বক্তব্য রাখেন।

প্লাটিনাম জুবিলিতে আগত নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বলেন, প্লাটিনাম জুবিলি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে। প্রবীণ শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীরা পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করেছে।

অধ্যক্ষ আলতাফ হোসাইন তার বক্তব‍্যে বলেন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা দীর্ঘ ৭৫ বছর যাবত সমাজে  জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ৮০০শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্লাটিনাম জুবিলি উদযাপন নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )