1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে হঠাৎ বেজে উঠল শেখ মুজিবের ভাষণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে হঠাৎ বেজে উঠল শেখ মুজিবের ভাষণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫০ জন দেখেছেন
রংপুরের পীরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করার অভিযোগে উদয় সরকার (৩৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে মানসিকভাবে অসুস্থ বিবেচনায়
মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক। এর আগে সকালে পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ (জেএন) সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত উদয় সরকার পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) গ্রামের মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উদ্‌যাপনে জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কুচকাওয়াজসহ নানা কর্মসূচির আয়োজন করে পীরগাছা উপজেলা প্রশাসন। সকাল সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানস্থলের মাইকে হঠাৎ শেখ মুজিবের ভাষণ বেজে ওঠে। এ সময় স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে মাইকে ভাষণ বাজানোর অভিযোগে উদয় সরকারকে আটক করে পুলিশে দেন তারা। অনুষ্ঠানস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে আসেন।
উদয় সরকারের বড় ভাই মনোরঞ্জন সরকার বলেন, উদয় ক্যানসারের রোগী। কিছুদিন আগে কেমোথেরাপি নিয়েছে। পুলিশ চিকিৎসার কাগজপত্র দেখেছে। পরে ভারসাম্যহীনতার বিষয়টি বুঝতে পেরে একটি সাধারণ ডায়েরি করে উদয় সরকারকে পরিবারের জিম্মায় দিয়েছে।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে অনুষ্ঠানের মাইকে ভাষণ বাজতেছিল। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখা যায়, তিনি মানসিকভাবে অসুস্থ। তাই মুচলেকা দিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, অনুষ্ঠান শুরুর অনেক আগেই এক ব্যক্তি মাইকে ভাষনটি বাজায়। পরে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )