1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন

নেপালের রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়ে গ্রেপ্তার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর শীর্ষ নেতা কেপি শর্মা ওলি। গত বছরের সেপ্টেম্বরে জেন-জি (Gen-Z) প্রজন্মের নেতৃত্বে হওয়া ব্যাপক জনবিক্ষোভে প্রাণহানির ঘটনায় তার সম্পৃক্ততা খতিয়ে দেখতে এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। একইসাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

গত ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালে দুর্নীতিবিরোধী এক ভয়াবহ ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া সেই বিক্ষোভ দ্রুত সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ওই সহিংসতায় অন্তত ৭৭ জন নিহত হন, যার মধ্যে প্রথম দিনেই নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ১৯ জন তরুণ প্রাণ হারান। আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ওলি সরকারের পতন ঘটে।

সরকার-সমর্থিত তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভ দমনে সরাসরি গুলি চালানোর নির্দেশ না থাকলেও, প্রাণহানি ঠেকাতে ওলি সরকারের চরম অবহেলা ছিল। নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ, যিনি নিজেও ওই আন্দোলনের একজন নেতা ছিলেন, এই গ্রেপ্তারকে “ন্যায়বিচারের সূচনা” হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ গত ৫ মার্চের নির্বাচনে জয়ী হয়ে শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার সরকার ক্ষমতা গ্রহণের মাত্র একদিন পরেই এই হাই-প্রোফাইল গ্রেপ্তারের ঘটনা ঘটল। বর্তমানে ওলিকে তার নিজ বাসভবন থেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )