ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১ নং পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে থানাঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারেক বিএসসি, ২ নং শিলখুড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কচাকাটা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মুর্তজা, ৪ নং পাইকেরছড়া ইউনিয়নের প্রার্থী হিসেবে মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, ৫ নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের প্রার্থী হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, ৭ নং আন্ধারিঝাড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেলদহ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ইউসুফ আলী, ৮ নং বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাশিম বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফুল আলম বিএসসি ও ১০ নং সোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থলবন্দরের আমদানি- রফতানি কারক ব্যবসায়ী আবু হেনা মাসুম।
উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন বলেন, ইউপি নির্বাচনের প্রার্থী ঘোষণা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, দীর্ঘ সাংগঠনিক প্রক্রিয়ার ফল। কয়েকমাস আগে থেকেই এ বাছাই কার্যক্রম শুরু হয়েছিল। সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নের রোকন (সদস্য) ও কর্মীদের গোপন ভোট দিয়ে প্রার্থী ঠিক করেছেন। ফলে দলের ভেতরে বিভ্রান্তি বা বিশৃঙ্খলার সুযোগ নেই।