1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ধান চাল সংগ্রহে সীমাহীন অনিয়মের অভিযোগ! | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

পীরগঞ্জ খাদ্য গুদাম: ধান চাল সংগ্রহে সীমাহীন অনিয়মের অভিযোগ!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

চলতি আমন মওসুমে উপজেলায় ধান চাল সংগ্রহে নানা দুর্নীতি আর অনিয়ম অতিতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। উপজেলা খাদ্য বিভাগ জানায়, গত আমন মওসুমে উপজেলায় পৃথক দুটি খাদ্য গুদামে ১ হাজার ২’শ ৫৭ মে: টন ধান এবং ৮ হাজার ৯’শ ৪০ মে. টন চাল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪২১ জন কৃষকের কাছে ৩ মে. টন করে ধান এবং ৪৪ টি হাস্কিং মিল ও ৬ টি অটো রাইস মিল থেকে ওই পরিমান চাল সংগ্রহ করা হয়। গত ২০২৫ সালের ২৪ এপ্রিল ধান চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং ৩১ আগষ্ট শেষ হয়।

ধান সংগ্রহের সময় মুলত গুটি কতক কৃষকের কাছে আই ওয়াশের জন্য কিছু ধান নিয়ে বাকি সম্পুর্ন ধান বিশেষ চুক্তিতে ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে সংগ্রহ করা হয়। চাল সংগ্রহের ক্ষেত্রেও মোটা অংকের চুক্তির কারনে অত্যন্ত নিম্মমানের চালও ক্রয় করা হয়। যা খাবার অনুপযোগী। তড়িঘড়ি করে এসব চাল ভিজিএফ,টিসিবি ও অন্যন্য সরকারি কর্মসুচিতে সরবরাহ দেয়া হয়। যাতে করে কোন প্রমান না থাকে। সম্প্রতি কয়েকটি ইউনিয়নে এ ধরনের খাবার অনুপযোগী নিম্নমানের চাল সরবরাহ দেয়া হলে সাধারন মানুষ আপত্তি জানায়,বাধ সাধে।

কিন্ত কে শোনে কার কথা ? পরদিনই তা ধামাচাপা পড়ে যায়। উল্লেখ্য,বিগত ২০২৪ইং সালের ২৮ এপ্রিল নুরে রাহাদ রিমন এখানে ওসিএলএসডি হিসেবে যোগদানের পর থেকেই এই অনিয়মের মাত্রা বেড়ে যায়। দুর্নীতিতে পারদর্শী ওই কর্মকর্তা রীতিমতো সিন্ডিকেট তৈরী করে মোটা অংকের চুক্তিতে ধান চাল ক্রয় শুরু করেন এবং শেষ পর্যন্ত তা অব্যাহত রাখেন। তাঁকে এ কাজে সহযোগিতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমুল্য কুমার সরকার ও খাদ্য পরিদর্শন হারুন অর রশীদ। মুলত হারুন অর রশীদ স্থানীয় এবং দীর্ঘদিন ধরে এখানে কর্মরত থাকার কারনে তিনিই নেপথ্যে ক্রয় অভিযানের সব কিছু “অফিসিয়ালী ম্যানেজ” করেন।

এভাবে ধান চাল সংগ্রহ করে এসব কর্মকর্তা অর্ধ কোটিরও বেশী টাকা হাতিয়ে নেন। এ ব্যপারে সরেজমিন তদন্ত করা হলে অভিযুক্ত সিন্ডিকেটের দুর্নীতি অনিয়মের আরও অনেক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসবে বলে একাধিক নির্ভরযোগ্য সুত্র জানিয়েছেন। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওসিএলএসডি’র সাথে দেখা করতে বলেন। ওসিএলএসডি ব্যস্ততার অযুহাতে ‘পরে দেখা হবে” বলেই ফোন কেটে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )