1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারীকে সাজা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

রংপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারীকে সাজা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

রংপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারীকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন জানান, রবিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রংপুর নগরীর ডিসির মোড় ও হাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ সৌরভ (২৭), মামুন (৩০), রুমন (২৬), কাজল (৩০) ও শহিদুলকে (২৯) গ্রেফতারসহ ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদের ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৫০টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সাথে জেলা প্রশাসন নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ৫ মাদক কারবারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )