1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার সকালে নগরীর প্রেসক্লাব এলাকায় আয়োজিত মানববন্ধনে অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের রংপুর বিভাগের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি ও আধা-সরকারি ব্যাংক, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ- সুবিধা পেলেও গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তরা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন চাকরি শেষে অবসর গ্রহণের পর তারা আর্থিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

অনেকেই চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না, ফলে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাদের পরিবারও চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা অভিযোগ করেন, দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এসময় রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোজাহারুল ইসলাম সরকাওে সভাপতিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার মজুমদার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রধান প্রমুখ। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )