1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সিঙ্গাপুরেও হারল বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সিঙ্গাপুরেও হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩১ জন দেখেছেন
বাছাইয়ে ‘সি’ গ্রুপ থেকে আগেই এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত হয়েছিল সিঙ্গাপুরের। আজ বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। এরপরও হোম ম্যাচ হওয়ায় সিঙ্গাপুর জয়ের জন্যই নেমেছিল। প্রথমার্ধে এক গোলের লিডের পর দ্বিতীয়ার্ধে তেমন গোলের জন্য মরিয়া ছিল না তারা।

বাংলাদেশ আজকের ম্যাচে গোল না পেলেও অন টার্গেটে শট সিঙ্গাপুরের চেয়ে বেশি ছিল। ৭৮তম মিনিটে বাংলাদেশ একটি গোল পেয়েও যাচ্ছিল। হামজার ক্রসে সাদ উদ্দিন পা ছোয়ান। বল সাইড পোস্টে লেগে ফেরত আসে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রহমত মিয়াসহ কয়েক জন ফুটবলারকে বদলি হিসেবে নামান। এতে খেলায় গতি ও আক্রমণ বাড়লেও শেষ পর্যন্ত আর গোল হয়নি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরও গোলের সহজ সুযোগ পেয়েছিল। দুই বার বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন। একবার পুরোপুরি পরাস্তও হয়। সিঙ্গাপুরের ফরোয়ার্ড বল জালে পাঠাতে ব্যর্থ হয়। তবে ৩১ মিনিটে সিঙ্গাপুর বাংলাদেশের ডিফেন্সের ভুলে দারুণ দক্ষতায় এগিয়ে যায়। সেটাই ম্যাচের ফল নির্ধারণ করে। বাংলাদেশ প্রথমার্ধের শুরুতে বল পজেশন ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল পায়নি। উল্টো কাউন্টার অ্যাটাকে গোল হজম করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )