1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে সড়কের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

নীলফামারীতে সড়কের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সড়ক বিভাগ নীলফামারীর আয়োজনে বুধবার দুপুরে শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া, উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নীলফামারীতেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ডিসি বলেন, সরকারের ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পতিত জায়গা, নদী নালা, খাল বিলসহ সড়কের ধারে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, আগামী এক বছরে ফলদ, বনজ ও ঔষুধী প্রজাতির তিন হাজার গাছের চারা রোপণ করা হবে জেলা, আঞ্চলিক ও মহাসড়কের ধারে। যারই অংশ হিসেবে সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )