


নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর এক বছর মেয়াদি নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বুধবার (১ এপ্রিল) ওই নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মো. জোবায়দুল ইসলাম সাগর সভাপতি পদে এবং নুর মোহাম্মদ রুবেল সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে মো. রুবেল ও মো. আসাদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. খালিদ হাসান ও রফিকুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক পদে শাহরোজ চাঁন রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. শিব্বির ইসলাম সাব্বির, প্রচার সম্পাদক পদে মো. শাহিনুর ইসলাম, উপ- প্রচার সম্পাদক পদে মার্জিয়া রেজা রাইদা,দপ্তর সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিজান এবং উপ-দপ্তর সম্পাদক পদে মো. ইমরান নিজাম, ক্রীড়া সম্পাদক পদে হুমায়রা হক আশা, উপ-ক্রীড়া সম্পাদক পদে মো. তহিদুল ইসলা, কোষাধ্যক্ষ পদে সাথী আক্তার, সমাজসেবা সম্পাদক পদে আবু তালেব নয়ন,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে মো. শরিফ আলম,অর্থ সম্পাদক পদে মো. ইয়াসির আল আরাফাত এবং কার্যকরী সদস্য পদে নুর হোসেন নিলয়, মো. আকাশ ইসলাম ও মো. রাজ্জাক ইসলাম রয়েছেন। এছাড়াও নতুন কেন্দ্রীয় কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মো. এরশাদ হোসেন পাপ্পু, লক্ষনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা,বিশিষ্ট ব্যবসায়ী মো. বুলবুল সরকার এবং স্ত্রী, প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শামীমা আক্তার সোহাগী রয়েছেন।
নবগঠিত কমিটির সদস্যরা মানবসেবা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সৈয়দপুরের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি বিভিন্ন পদে অধিষ্ঠিতরা তাদের ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য সফলভাবে পালনে সকলের সার্বিক সাহায্য-সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। সংগঠন সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষ ও উদ্যমী ব্যক্তিদের মনোনীত করা হয়েছে।