1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২২ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজিমুল ইসলাম (২৩) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।
শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই  শিক্ষার্থীর মৃত্যু হয়। এই শিক্ষার্থীর মৃত্যুর খবরে বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশি শেষ বারের মতো মরদেহ দেখতে ভিড় জমে।
নিহত শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে। এর আগে গেল বৃহস্পতিবার বাড়িতে বাবার কাছে এসে মোটা অংকের টাকা দাবী করেন। এক পর্যায়ে বাবার কাছে টাকা না পেয়ে অভিমানে নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মুহূর্তে তার মা ছেলেকে রশিতে ঝুলানো দেখে সঙ্গে সঙ্গে রশি কেটে দেন। পরে পরিবারের লোকজন দ্রুত ছেলেকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবার। শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম সোহেল জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থী এভাবে আত্মাহত্যা করবে এটা মেনে নিতে পারছি না। শুনেছি পড়াশুনার খরচের পাশাপাশি তার বাবার কাছে মোটা অংকের টাকা দাবী করেন। কিন্তু অটোচালক বাবা তার সন্তানের চাহিদা পুরণ করতে পারিনি। এদিকে ছেলে তার বাবার কাছে তার চাহিদা মতো টাকা না পেয়ে অভিমানে আত্মাহত্যা করেছে।
শনিবার বিকাল ৩ টার দিকে নিহত শিক্ষার্থীর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ নিয়ে আসার পর ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )