
রংপুরের কাউনিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে আমিনুল ইসলাম নামে একজন কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার কুর্শা ইউনিয়নের একটি বাড়িতে মমতা বেগম নামে এক নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মেয়েদের এনে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
গত ১ আগস্ট ২০২৬ তারিখে রাতে স্থানীয় যুবসমাজ বিষয়টি টের পেয়ে অভিযুক্তদের বাড়িতে অভিযান গিয়ে এ সময় ঘরের ভেতর থেকে একাধিক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে একজনকে আটক করে, তবে অভিযুক্ত মমতা বেগম ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানের সময় এক ভুক্তভোগীকে উদ্ধার করা হলেও পরে অভিযুক্তদের সহযোগীরা হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করে এবং তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়, পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আহত ভুক্তভোগী পরে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান তদন্ত স্বপক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related