1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিতর্কিত মন্তব্যে বিপাকে নেইমার, ১২ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিতর্কিত মন্তব্যে বিপাকে নেইমার, ১২ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৫ জন দেখেছেন

মাঠে পারফরম্যান্সে ফিরলেও মাঠের বাইরের এক মন্তব্যে বড় বিপদে পড়েছেন নেইমার। রেমোর বিপক্ষে জয়ের পর দেওয়া একটি সাক্ষাৎকার এখন তার বিশ্বকাপ স্বপ্নকেই অনিশ্চিত করে তুলেছে। সান্তোসের ২-০ জয়ের পর ম্যাচ রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তাকে হলুদ কার্ড দেখানো নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন এই তারকা ফরোয়ার্ড।

আর সেই মন্তব্যই এখন তার জন্য বড় শাস্তির কারণ হতে পারে। রেফারি সাভিও পেরেইরা সাম্পাইওকে নিয়ে নেইমার বলেন, তিনি নাকি খারাপ মেজাজে ম্যাচ পরিচালনা করতে নেমেছিলেন এবং তার সঙ্গে কথা বলাও সম্ভব ছিল না। হাসতে হাসতে দেওয়া এই মন্তব্যই ব্রাজিলজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সমস্যা শুধু রেফারির সমালোচনায় নয়; মন্তব্যের ভেতরে থাকা বৈষম্যমূলক ভাষা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেকেই এটিকে আপত্তিকর ও অসম্মানজনক হিসেবে দেখছেন।

ফলে নেইমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই ধরনের মন্তব্যের কারণে চলতি বছরেই আরেক খেলোয়াড় ১২ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। সেই নজির অনুসরণ করলে নেইমারও একই শাস্তির মুখে পড়তে পারেন। যদি এমনটা হয়, তবে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে ম্যাচ ফিটনেস ধরে রাখাও কঠিন হয়ে যাবে, যা তার জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনাকেও বড় ঝুঁকির মুখে ফেলবে।
ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে, সান্তোসের পরবর্তী ২ ম্যাচে খেলতে পারবেন না নেইমার। এখন সবার নজর ফেডারেশন কী সিদ্ধান্ত নেয় সেদিকে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )