1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভুরুঙ্গামারীতে প্রকৌলীকে প্রাণ নাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ভুরুঙ্গামারীতে প্রকৌলীকে প্রাণ নাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলীকে গালিগালাজ ও প্রাণ নাশের হুমকির অভিযোগে উঠেছে উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমানের বিরুদ্ধে। এবিষয়ে থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। বুধবার (৮ এপ্রিল) রাতে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়েছে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন ব্যাপারীর নেতৃত্বে ৩০/৪০ জন দুর্বৃত্ত তার অফিস কক্ষে প্রবেশ করে হামলার চেষ্টা ও প্রাণ নাশের হুমকি দেয়। এঘটনার পর তিনি অফিস থেকে বাইরে এলে জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণ নাশের হুমকি দেন। এব্যাপারে তিনি তার ভবিষ্যত নিরাপত্তার জন্য সাধারণ ডায়রীভুক্ত করার আবেদন জানান।

এব্যাপারে মামুন ব্যাপারী জানান, ফারুক রহমান এলজিইডি অফিসে এলসি সুপারভাইজার পদে কর্মরত ছিলো। গত ৬ এপ্রিল তাকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এবিষয়ে তিনি জানতে ওই অফিসে যান। এসময় উপজেলা প্রকৌশলীর সাথে কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত কিছু ছেলে অশালীন আচরণ ও গালাগালি করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি আরো বলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিষয়টি মিমাংষার দায়িত্ব নিলেও পরে আর বসা হয়নি।

উপজেলা প্রকৌশলী  ইনছাফুল হক সরকার বলেন, অশালীন আচরণ ও দায়িত্ব অবহেলার কারণে তাকে চাকুরী থেকে অব্যাহতি দয়ো হয়েছে। তিনি বর্তমানে ভীতির মধ্যে অফিস করছেন। যে কোনসময় এরা তার উপর হামলা করতে পারে । এজন্যই তিনি জিডি করেছেন।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ বলেন, যেহেতু মামুন ব‍্যাপারীর উপজেলা বিএনপিতে কোন পদ পদবী নেই। তাই তিনি কোন অপরাধ করে থাকলে তার দায় তাকেই বহন করতে হবে।এ বিষয়ে উপজেলা বিএনপি কোন দায় নিবেনা বলে তিনি জানান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জিডি দায়েরের কথা স্বীকার করে জানান, আদালতের অনুমতি পেলেই তদন্ত  শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )