আটককৃতরা হলো কামাত আঙ্গারিয়া গ্রামের আল আমিন এর স্ত্রী জেসমিন আক্তার জেমি (৩০), একই গ্রামের আনছার আলীর ছেলে জহুরুল হক (৪৬), লোকমান হোসেনের ছেলে
আব্বাস আলী (৩৮) ও বাগভান্ডার গ্রামের শুক্কুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০)।
জানা গেছে, সোমবার ( ১৩ এপ্রিল ) বিকেলে গোপন সংবাদের ভীত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক আবু নায়েম মোঃ কাজী নুরুন্নবী এর নেতৃত্বে একটি দল উপজেলার সদর ইউনিয়নের কামাত আদারীয়া গ্রামে অভিযান চালিয়ে নারী পূরুষসহ চারজনকে আটক করে।এসময় তাদের কাছ থেকে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ৪ মাদক কারবারিকে আটক করে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে।
আটক মাদক দ্রব্যের আনুমানিক স্থানীয় বাজার মূল্য ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মামলার প্রক্রিয়া শেষে তাদেরকে কুড়িগ্রাম আদালতে প্রেরন করা হবে।