1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাট ইজারাদারকে চাঁদাবাজ বলায় পার্বতীপুরে প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

হাট ইজারাদারকে চাঁদাবাজ বলায় পার্বতীপুরে প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবেরবাজার এলাকার হাট ইজারাদার সেলিম রেজাকে চাঁদাবাজ বলায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার মোমিনপুর ইউনিয়ন যুবদল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫ টায় স্থানীয় ভবেরবাজারে সমাবেশে ও বিক্ষোভ মিছিল করে। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রাম ও পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার প্রমুখ। বক্তাগণ ও এলাকাবাসী স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং ইজারাদারের উপর অযৌক্তিক অভিযোগের অবসান দাবি করে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ভবেরবাজার ইজারাদার সেলিম রেজা অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল (০২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দের) ভবেরবাজারে তিনি ইজারা তুলতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা রুখে দাঁড়ান এবং ইজারা দিতে অস্বীকৃতি জানান। আমি আমার ইজারাদার সকল কাগজপত্র ও রশিদ তাদেরকে দেখাতে গেলে তারা আমার উপর তেড়ে আসেন এবং বলেন আমরা এর আগে কোনো বারই এই বাজারের খাঁজনা দেইনি এবারও দিবো না। এক পর্যায়ে তারা আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে প্রশাসনের প্রতিও বিষেদাগার করেন। সমাবেশে যুবদল নেতৃবৃন্দ এবং স্থানীয়রা ইজারাদারের বিরুদ্ধে তীর্যক ‘চাঁদাবাজ’ মন্তব্যের তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )